ফেনীর পৌর মৎস্য আড়তে চিংড়ি মাছে ভেজাল জেলি মিশ্রণের অভিযোগে আটজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে র্যাবের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌর মৎস্য আড়তের ১২টি দোকানে অভিযান চালিয়ে ৭টি দোকানে ভেজাল জেলি মিশ্রিত প্রায় এক হাজার কেজি চিংড়ি মাছ পাওয়া যায়। ৮জন ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের বিচারক ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জানে আলম ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে সবার উপস্থিতিতে চিংড়ি ধ্বংস করা হয়।
আটককৃত সাজাপ্রাপ্তরা হলেন- মো. নুরুল ইসলাম(৪০), মো. ইমরান (২৫), কেশব চন্দ্র দাস (৩৫), মো. ইসমাইল (২৫), মো. মানিক মিয়া (৫৮), মো. আরিফ (১৮), সজ্ঞয় পোদ্দার (৪২), বিষ্ঞু রাজ বংশী (৩০)।
