কক্সবাজারের টেকনাফের সাবরাং থেকে দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাবরাং কাটাবনিয়ার এলাকার আব্দুর রহমানের ছেলে আবুল কালাম (৩৫) ও মো. জামাল (৩৩)।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কাটাবনিয়া এলাকার অভিযান চালিয়ে শীর্ষ ওই দুই মানবপাচারকারীকে আটক করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানব পাচারের তালিকায় তাদের নাম রয়েছে।'
ওসি আরও জানান, তাদের মানব পাচার মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
