চাঁপাইনবাবগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারক আটক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৩:২৩

চাঁপাইনবাবগঞ্জের খাসের হাটে আনোয়ার হোসেন রাকিব (৩৫) নামে ম্যাজিস্ট্রেট পরিচয়ে এক প্রতারককে আটক করা হয়েছে। আটক হওয়া রাকিব সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গ্রামে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম ময়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন রাকিব নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে শিবগঞ্জ উপজেলার খাসেরহাটের বিভিন্ন ব্যবসায়ীদের মোবাইল কোর্টের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১০টার দিকে আনোয়ার হোসেন রাকিব খাসেরহাটে অর্থ আদায় করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তাকে আটক করে গণধোলাই দেয়া হয়।