টেকনাফে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৩০
কক্সবাজারের টেকনাফ থেকে মো. চান মিয়া (৩৭) নামে এক ব্যবসায়ীকে দশ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নাজির পাড়া থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইয়াবার তালিকাভুক্ত আসামি তারা। সকালে গোপন খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৩০লাখ টাকা। 
 
ওসি আরও জানান, তিনি একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। সরকারি তালিকায় তার নাম রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছেন বলে জানা যায়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে কক্সবাজার আদালতে পাঠানোর আবেদন করা হবে।