ট্রেনের অগ্রিম টিকেট ১৫ সেপ্টেম্বর থেকে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৫:২৩
 
ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বৃহস্পতিবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
 
মুজিবুল হক জানান, ১৫ সেপ্টেম্বর পাওয়া যাবে ২০ সেপ্টেম্বরের ট্রেনের টিকেট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর বিক্রি হবে ২১, ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকেট বিক্রি করা হবে।
 
তিনি জানান, ঈদের পর ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে ২৭, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের ফিরতি টিকেট পাওয়া যাবে।
 
রেলমন্ত্রী জানান, নির্ধারিত দিন সকাল নয়টা থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন।