বাংলদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে বিচার বিভাগ কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি বার এসোসিয়েশনের পক্ষ হতে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
এস কে সিনহা বলেন, এই অঞ্চলের জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি রক্ষায় সরকার দেশের সংবিধানের সাথে সামঞ্জস্য রেখেই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের চুক্তি রয়েছে।
এর আগে খাগড়াছড়ি জেলা জজ আদালত, দায়রা জজ আদালত, জেলা ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসমূহ পরিদর্শন করেন।
প্রধান বিচারপতি এসকে সিনহা এজলাসে গিয়ে বিচারিক কার্যক্রম, আইনজীবীদের শুনানি, কোর্টের বিশ্লেষণ ইত্যাদি পর্যবেক্ষণ করেন।
পরে খাগড়াছড়ি বার এসোসিয়েশনের পক্ষ হতে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ ইনামুল হক ভুঁইয়া ও খাগড়াছড়ি বিচারকদের পক্ষ থেকে সংর্বধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট নাসির উদ্দীন আহম্মেদ ও অ্যাডভোকেট আশুতোষ চাকমা।
