ভূঞাপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫৪
টাঙ্গাইলের ভূঞাপুরে ৪২০পিস ইয়াবাসহ পৌর এলাকার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাসহ দুইজনকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব-১২। তাদের বৃহস্পতিবার দুপুরে ৫দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল কোর্ট হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছে- ফিরোজ মিঞা ওরফে মিষ্ট (৪৩) ও  মেহেদী হাসান লিখন (২০)। 
 
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ফজলুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাব-১২ এর একটি দল বুধবার রাতে তেঘুরি গ্রামে মিল্টনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের ওপর হামলা করে। র‌্যাব সদস্যরা ৪২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফিরোজ মিঞা ওরফে মিষ্ট ও মেহেদী হাসান লিখনকে আটক করতে সক্ষম হয়। বাকি মাদক ব্যবসায়ী মিল্টন ও অপর সহযোগীরা পালিয়ে যায়। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
 
এ বিষয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও র‌্যাবের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।