নাগেশ্বরীতে প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১০
নাগেশ্বরীতে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মওয়ামারী থেকে তাদেরকে আটক করা হয়। 
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশ বেরুবাড়ীর মওয়ামারী গ্রামে অভিযান চালায়। অভিযানে কলা গাছের মোথায় কার্টুন টেপ লাগিয়ে নকল কষ্টি পাথরের মূর্তি বানিয়ে প্রতারণা করার সময় মমিনুল ইসলাম মওলা (৪৫), বাবর আলী বাবু (৩৫) ও মোজাফ্ফর হোসেনকে (৩৬) আটক করে। নাগেশ্বরী থানার ওসি তদন্ত খান মো. শাহরিয়ার জানান, আটককৃতরা সবাই দীর্ঘদিন থেকে চেক জালিয়াতি, নকল পিলার ও কষ্টি পাথরের মূর্তি তৈরিসহ বিভিন্ন প্রতারণার সঙ্গে জড়িত।