মাইক্রোবাস উল্টে আহত ৭

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৭:১৯

 

কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে সাত যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- ফেনী ফুলগাজী উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের কুয়েত প্রবাসী মোতালেব হোসেন (৩৫), মো.জাকির হোসেন (৪০), রেগু বিবি (৬০), আজাদ (২৪), নাছিমা আক্তার (২৬), আছিয়া বেগম (২৮) ও ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের সুমি (১৭)। এদের মধ্যে সুমি ও রেগু বিবির অবস্থা আশঙ্কাজনক।

 

জানা গেছে, কুয়েত থেকে ঢাকার বিমানবন্দরে পৌঁছে আত্মীয়-স্বজনসহ মাইক্রোবাসযোগে মোতালেব বাড়ি ফিরছিলেন। এসময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়।

 

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (সার্জেন্ট) আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।