বিশ্বের সেরা আবেদনময়ী তারকাদের একজন অ্যাঞ্জেলিনা জোলির কিছু বিরল সাদা কালো নগ্ন ছবি নিলামে তোলা হয়েছে। লন্ডনের একটি আর্ট গ্যালারিতে ওঠা এই ছবিগুলো তোলার সময় জোলির বয়স ছিল ২০ বছর।
১৯৯৫ সালে কেট গার্নারের ক্যামেরাতে সম্পূর্ণ বিবসনা হয়ে এই ছবিগুলো তুলেছিলেন বর্তমানে ৪০ বছরে পা দেওয়া জোলি। শিল্পের ছোয়া থাকা এই ছবিগুলো লন্ডনের জেব্রা ওয়ান আর্ট গ্যালারিতে নিলামে তোলা হয়েছে। নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৮০০ পাউন্ড বা ২৮৮০ ডলার। একটি ছবিতে দেখা যায় হাটু মুড়ে বসে থাকা জোলির পা তার পাজরে গিয়ে লেগে আছে, এবং অন্য আরেকটি ছবিতে জোলি ক্লোজ আপ শটে গার্নারের লেন্সের দিকে তাকিয়ে আছেন। কন্টাক্ট মিউজিক।
