ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৭:১৭
 
 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে মুসা (২৫) ও কোতয়াল (২৮) নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার রাতে ভারতের ১২১ বড় বিল্লাহ বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে তারা আহত হন।
 
ঠাকুরগাঁও-৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস জানান, দুই বাংলাদেশি গুলি বিদ্ধ হওয়ার কথা শুনেছি।