ব্যাট হাতে বাবার মতোই উজ্জ্বল ক্ষুদে সামিত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৫৭
 
মাত্র নয় বছর বয়সেই ব্যাট হাতে সবাইকে চমকে দিলো ভারতের সাবেক ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত। অনুর্ধ্ব-১২ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অনবদ্য ৭৭ রানের ঝলমলে ইনিংস খেলে নিজ দল মলয় অদিতি ইন্টারন্যাশনাল স্কুলকে ১১৪ রানের ব্যবধানে জয়ের স্বাদ দেয় সামিত।
 
ব্যাঙ্গালুরুর সেন্ট জোন্স মেডিকেল কলেজ গ্রাউন্ডে নিউ হরিজন পাবলিক স্কুলের মুখোমুখি হয় সামিতের অদিতি ইন্টারন্যাশনাল স্কুল। প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ২১০ রান করে অদিতি। সামিতের ৭৭ রানের পাশাপাশি ৯১ রানের বড় ইনিংস খেলে তারই সতীর্থ জোহান। এরপর জবাব দিতে নেমে ৯৬ রানেই অলআউট হয়ে যায় নিউ হরিজন পাবলিক স্কুল। ফলে ১১৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় সামিতের দল।
 

ছেলের এমন ইনিংসে উচ্ছ্বসিত বাবা দ্রাবিড় নিজেও, ‘অনেক ছোট থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ সামিতের। সে আমার অনেক খেলাও মনোযোগ দিয়ে দেখতো। তার এমন ইনিংসে আমি সত্যিই উচ্ছ্বসিত। তবে তার ভবিষ্যত কি হবে, এটা সে নিজেই নির্ধারণ করবে।’