বিতর্কের মুখে সানি লিওনের বিজ্ঞাপন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৯:০৫
 
সানি লিওনকে নিয়ে ভারতে আলোচনা-সমালোচনার শেষ নেই। একটি কনডমের বিজ্ঞাপনে তার উপস্থিতি নিয়ে একজন রাজনীতিকের মন্তব্যের জেরে ফের আলোচনার কেন্দ্রে এই সাবেক পর্ন তারকা।
 
সম্প্রতি সানি লিওন একটি কনডমের বিজ্ঞাপনে অভিনয় করেছেন। ভারতীয় কমিউনিস্ট নেতা অতুল কুমার অঞ্জন মন্তব্য করেছেন, এই বিজ্ঞাপন যদি টেলিভিশন এবং সংবাদপত্রে প্রচারিত হয় তাহলে ধর্ষণের ঘটনা বাড়বে।
 
কনডমের বিজ্ঞাপন নিয়ে এই রাজনীতিকের আপত্তি নেই। বিজ্ঞাপনের চরিত্র সানি লিওনকে নিয়েই তার আপত্তি। অঞ্জন মনে করেন একজন পর্ণ তারকা যদি কনডমের বিজ্ঞাপন করেন এবং সেটি যদি টেলিভিশন ও সংবাদপত্রে প্রচারিত হয় তাহলে ধর্ষণের ঘটনা বাড়বে।
 
বেশ কয়েকটি ব্যবসাসফল ছবিতে সানি অভিনয় করে নাম কুড়ালেও বারবারই তার অতীত জীবনের পেশা ঘুরেফিরে আসে।
 
তবে অঞ্জনের বক্তব্যের সমালোচনা করেছে ভারতের নারী অধিকার আন্দোলন কর্মীরা। কারণ অতীতে ভারতের বেশ কয়েকজন রাজনীতিক ধর্ষণের কারণ হিসেবে নারীদের আঁটসাঁট জিনস এবং শর্ট স্কার্টকে দায়ী করেছেন।
 
অনেকেই বলছেন যারা ধর্ষণ করছেন তাদের দোষ না দিয়ে ওই নেতা বিজ্ঞাপনের উপর দায় চাপাচ্ছেন। সূত্র: বিবিসি