সিলেট বিমানবন্দর সড়কের খাদিমনগর আলী বাহার চা বাগান সংলগ্ন এলাকায় থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিমানবন্দর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, সকালে আলীবাহার চা বাগানের পাশে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে বিমানবন্দর থানায় খবর দেয় স্থানীয় জনতা। দুপুরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধারের পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তার পরিচয় জানার চেষ্টা চলছে।
