মেহেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৯:২৯
 
মেহেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার হামিদুল আলমের উপস্থিতিতে জেলা বাস, মিনিবাস ও ট্রাক-লরি মালিক ও শ্রমিক সমিতির যৌথসভা অনুষ্ঠিত হয়।
 
সভায় জেলা প্রশাসনের সাথে আলোচনার প্রেক্ষিতে বাস, মিনিবাস ও ট্রাক মালিক, শ্রমিক সমিতির দাবী মেনে নেয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। সিদ্ধান্ত হয় ব্যাটারিচালিত ইজিবাইক মেহেরপুর পৌরসভার মধ্যে চলাচল করতে পারবে।
 
মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-মুজিবনগর ও মেহেরপুর-কাথুলী ভায়া-গাংনী সড়কে কোন ইজিবাইক চলাচল করবে না। জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, জেলা প্রশাসন তাদের দাবী মেনে নেয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।