টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ২১:২৭
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার ভোরে উপজেলার নাজিরপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ চাঁন মিয়া (৩০) টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার বাসিন্দা।
 
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হবে।