রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ শহীদ জিয়া পার্ক এলাকার ড্রেন থেকে একটি মেয়ে নবজাতক উদ্ধার হয়েছে। নবজাতকটি বৃহস্পতিবারই জন্ম নিয়েছে বলে ধারণা করছেন চিকিত্সকরা।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উদ্ধারের পরপরই নবজাতকটিকে চিকিত্সার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর শাহ্ মখদুম থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘শিশুটির শরীরে রক্তসহ জন্মের পরে যেসব ময়লা লেগে থাকে, সেগুলো অক্ষত রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে জন্মের পরপরই কে বা কারা শিশুটিকে শহীদ জিয়া পার্ক এলাকার ওই ড্রেনে ফেলে রেখে যায়।
ওসি আরো বলেন, ‘নবজাতকটির প্রয়োজনীয় চিকিত্সা শেষে সুস্থ হলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’
