বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচন হবে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনই হবে। এটি সময়ের ব্যাপার। তারেক রহমানের দেশে ফেরাও সময়ের ব্যাপার।’
বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘অষ্টম কারামুক্তি দিবস’ উপলক্ষে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে।
