বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপির গোটা পঞ্চাশেক লোক নিতে পারলে সরকার হুট করে নির্বাচন দিয়ে দেবে।’
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘অষ্টম কারামুক্তি দিবস’ উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সেই নির্বাচন খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দিয়ে, তাদের মাইনাস করেও হতে পারে, আবার মাইনাস না করেও হতে পারে।’
