ড্রোনের ব্যবহার বিস্তৃতি পেয়েছে অনেক দিকেই। বিশেষ করে আকাশ থেকে ছবি তোলার কাজে এখন ড্রোনের বহুল ব্যবহার লক্ষণীয়। এই কাজটিই আরও সহজে ও সুন্দরভাবে করার জন্য স্পেস সিটি ড্রোন তৈরি করেছে স্টেডিড্রোন ম্যাভরিক। অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবারে তৈরি এই ড্রোনে ব্যবহার করা হয়েছে জিপিএস সেন্সর যার মাধ্যমে ড্রোনকে ট্র্যাক করা যাবে যেকোনো স্থান থেকে। ড্রোনগুলোতে সাধারণত গ্রো প্রো ধরনের ক্যামেরা ব্যবহারের সুযোগ থাকলেও এই ড্রোনটি পূর্ণাঙ্গ একটি ডিএসএলআর ক্যামেরাও বহন করতে পারে। ঘণ্টায় প্রায় ৬৪ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এই ড্রোন ১৫০০ মিটার উচ্চতায় থাকলেও নিয়ন্ত্রণ করা যাবে। এই ড্রোনের মূল্য রাখা হয়েছে ৪,২০০ মার্কিন ডলার।
