এবার প্রযোজনায যুক্ত হলেন সোনাম কাপূর। 'ব্যাটেল ফর বিত্তোরা' ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন তিনি। সঙ্গে থাকবেন তার বোন রিয়া কাপূর।
সোনমের ভাষায়- ''এর আগে 'আয়েশা' ছবির প্রযোজনায় সরাসরি না থাকলেও বাবা আর বোনের পেছনে কাজ করেছি। এখন আমাকে রিয়া জোড় করে রাজি করিয়েছে। ওর মতে, ছবির প্রযোজনা ছাড়াও কাস্টিং, কস্টিউম- প্রোডাকশনের সব ব্যাপারেই আমাকে থাকা উচিত। 'ব্যাটেল ফর বিত্তোরা' ছাড়া আরও একটি ছবি প্রযোজনা করার কথা আছে।'
শোনা যাচ্ছে, সেই দ্বিতীয় ছবি হবে 'ইমোশনাল ড্রামা' ঘরানার, যার ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ সোনম।
