মেহেরপুর জেলা প্রশাসন আঞ্চলিক মহাসড়কগুলোতে তিন চাকার ইজি বাইক চলাচল নিষিদ্ধ করার প্রতিবাদে জেলা ইজিবাইক মালিক ও চালক সমিতি প্রতিবাদ করে আসছে নিয়মিত। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে ৩দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইজিবাইক চালক ও মালিক সমিতি। বৃহস্পতিবার রাতে নিজস্ব কার্যালয়ে এক সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম।
কর্মসূচীর মধ্যে রয়েছে- শুক্রবার ও শনিবার ইজিবাইক ধর্মঘট। রবিবার ইজিবাইকের চাবি জেলা প্রশাসকের কাছে জমা দিয়ে মেহেরপুর প্রেসক্লাবের সামনে পরিবারসহ অনশন কর্মসূচি পালন।
সাজ্জাদুল আনামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক আল মামুন, ইজিবাইক চালক মাবুদ আলী, জব্বার আলী প্রমুখ।
