নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য। তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন তাতে বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার সকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া (শিমুলিয়া) নদী বন্দরে স্পিডবোট ও ট্রলার চালকদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নও আর বেশি দূরে নয়। পদ্মা সেতু হয়ে যাওয়ার পর বাংলাদেশের অর্থনীতিতে বিশাল পরিবর্তন আসবে।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিতির ভাষণ দেন সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি।
এ সময় আরও বক্তব্য রাখেন সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভূইয়াসহ (বিএসপি পিএসসি বিএন) স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটির কর্মকর্তারা।
