গত ঈদে ইগল মিউজিকের ব্যানারে বাজারে এসেছে লুৎফর হাসান এর চতুর্থ একক অ্যালবাম 'বিরহ উদ্যান'। অ্যালবামটির গানগুলোর পাশাপাশি, 'বিরহ উদ্যান' আর 'সন্ধ্যার চোখ' গানের মিউজিক ভিডিও জনপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় এ সপ্তাহেই এবার 'বিরহ উদ্যান' অ্যালবামের আরো দুই মিউজিক ভিডিও নিয়ে আসছেন লুৎফর হাসান।
এ বিষয়ে তিনি জানান, ভিডিও দুটি'র নির্দেশনা দিয়েছেন ইশতিয়াক আহমেদ। যে দুইটি গানের ভিডিও আসছে তার মধ্যে একটি গানের শিরোনাম 'আমার কাছে কোনও নদী এলো না', কাসাফাদ্দৌজা নোমানের লেখা গানটির মিউজিক আহমেদ হুমায়ুনের। আরেকটা গান 'শহর' শিরোনামে। ইশতিয়াক আহমেদ এর লেখা এই গানের মিউজিক শানের।
