রাজধানীর মৎস ভবনে শুক্রবার বিকালে বিদ্যুস্পৃষ্ট হয়ে মামুন (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বৈদ্যুতিক খাম্বার তার পরিবর্তন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
মামুনের সহকর্মী রেজা আহমেদ জানান, বিদ্যুতের তার পরিবর্তনের সময় খাম্বার সঙ্গে বিদ্যুস্পৃষ্ট হন মামুন। এরপর কিছু সময় সেখানেই ঝুলে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
