ঐশ্বরিয়া কামব্যাক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ২৩:৩৭
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। খুব কম মানুষের মধ্যেই সৌন্দর্য, মেধা এবং বুদ্ধি এই তিনের সমন্বয় ঘটে। আর যাদের মধ্যে এ তিনটি বৈশিষ্ট্যের সম্মিলন ঘটে, সাফল্য ছুটে আসে তাঁদের দিকে। ঐশ্বরিয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তাই তো তিনি মানেই সংবাদ পত্রের শিরোনামের মধ্যমণি। সমপ্রীতি টুইটারে ‘কামিং সুন টিজার ১ বান্দিয়া’ ক্যাপশনে  ‘সঞ্জয় গুপ্তের শেয়ারে প্রকাশ পায় ‘বান্দিয়া’ শিরোনামের গানের ফার্স্টলুক। আর সেখানে ৪১ বছর বয়সী সাবেক এই বিশ্ব সুন্দরীকে একটি কালো আউটফিটে দেখা যায়। রাজ্য জুরা বিষণ্নতা নিয়ে তিনি তাকিয়ে আছেন দূরে কোথাও। এর আগে প্রকাশ পায় ‘জজবা’র ফার্স্টলুক ও টিজার। আর এ বিষয়ে ঐশ্বরিয়া আগেই বলেছিলেন, ইতিসাহ হিসেবে থাকবে ‘জজবা’ কামব্যাক সিনেমা।
 
‘জজবা’য় আরও অভিনয় করছেন- ইরফান খান, শাবানা আজমী, জ্যাকি শ্রফ, অতুল কুলকার্নি, অভিমূন্য সিং ও চন্দন রায় স্যানাল।
 

মুক্তি পাবে ৯ আক্টোবর।