রবিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৫২
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নৌবাহিনীর (বিএন) নতুন জাহাজের কমিশনিং ও উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী সফরে রবিবার খুলনা যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এই তথ্য জানিয়েছে। 
 
নৌবাহিনীর তিনটি জাহাজ কে জে আলী, স্বন্দীপ এবং হাতিয়ার কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী প্রথমে মংলা যাবেন। তিনি সেখানে দুইটি ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক এলসিটি-১০৩ এবং এলসিটি-১০৫ উদ্বোধন করবেন।
 
সূত্র জানায়, বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
 
এদিকে প্রধানমন্ত্রীর খুলনা সফরের প্রাক্কালে খুলনায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে নিরাপত্তা সদস্য, দুই হাজার পুলিশ সদস্য এবং র‌্যাবের আটটি বিশেষ টিম প্রধানমন্ত্রীর সফরকালে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।-বাসস।