মেহেরপুরে চলছে ইজিবাইক ধর্মঘট

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৫৮
মেহেরপুর- কাথুলী, মেহেরপুর মহাজনপুর সড়কে ইজিবাইক চলাচলের দাবিতে মেহেরপুরে চলছে ইজিবাইক ধর্মঘট। শনিবার দ্বিতীয় দিনেও ইজিবাইক ধর্মঘট অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থেকে শহরের কোনো সড়কে ইজিবাইক চলাচল করছে না। 
 
শনিবার বেলা ১২টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশের ডাক দেয় তারা। সভাপতিত্ব করেন ইজিবাইক চালক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সভাপতি সাজ্জাদুল আনাম। 
 
সাজ্জাদুল আনাম বলেন, যোগাযোগ মন্ত্রণালয় থেকে যে ২২টি মহাসড়কে তিন চাকার যান চলাচলের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইজিবাইক চালকদের দাবি মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে তারা চলচল করবে না। শুধু মেহেরপুর-কাথলী, মেহেরপুর মহাজনপুর সড়কে ও মুজিবনগর সড়কে রিজার্ভ ভাড়া নিয়ে চলাচল করবে। অথচ প্রশাসনের পক্ষ থেকে বাঁধা দেয়া হচ্ছে। দাবি মানা না হলে রবিবার সকাল থেকে ইজিবাইক চালকদের পরিবারের সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে।