ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি মনে করেন তার পক্ষে এখনো বিশ্বকাপ জেতা সম্ভব। ২০১৮ বিশ্বকাপকে পাখির চোখ করা রুনি আজ রাতে স্যান ম্যারিনোর বিপক্ষে দুই গোল করলেই হয়ে যাবেন সর্বকালের সর্বোচ্চ ইংলিশ গোলদাতা।
১৯৬৬ সালে ইংল্যান্ড এর একমাত্র বিশ্বকাপ জিতিয়ে ইংলিশদের চোখে আজীবন কিংবদন্তি হয়ে আছেন ববি চার্লটন। আজ রুনির সুযোগ রয়েছে অন্তত একটি দিক দিয়ে তাকে ছাড়িয়ে যাওয়ার। আজ রাতে নিজেদের ইউরো বাছাই পর্বের ম্যাচে জোড়া গোল করতে পারলে ছাড়িয়ে যাবেন চার্লটনের ৪৯ গোল ছাড়িয়ে হয়ে যাবেন ইংল্যান্ডের ইতিহাসের সর্বেোচ্চ গোলদাতা।
চার্লটনকে গোলসংখ্যায় ছাড়িয়ে গেলেও তার মতো। কিংবদন্তি হতে হলে যে বিশ্বকাপ জিততে হবে সেটা ভালো করেই জানেন রুনি । ২০০৪ সালের ইউরোতে চার গোল করে নিজের জাত চেনানো রুনি প্রত্যাশানুযায়ী কিছুই করতে পারেননি। তবে ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার মনে করেন তার পক্ষে এখনো বিশ্বকাপ জেতা সম্ভব।
ম্যারাডোনার সঙ্গে মেসির যেভাবে তুলনা হয় তেমন ভাবে চার্লটন ও তার পরিস্থিতিটা মিলিয়ে রুনি বলেন, কয়েক বছর আগেও মানুষ বলতো মেসি ম্যারাডোনার মানের নয় কারণ সে কোনো শিরোপা জেতেনি। কিন্তু আমার মনে মেসি ম্যারাডোনার চেয়েও ভালো। কিন্তু ফুটবল এমনই, এখানে শিরোপার হিসেবে খেলোয়াড়ের প্রতিভা বিবেচনা করা হয়।
রুনি আরো যোগ করেন, স্যার ববি সেটা করতে পেরেছিলেন এবং আশা করি তার মতো আমারও সুযোগ রয়েছে এমন ভাবে সফল হওয়ার। গোল ডটকম
