৭ সেপ্টেম্বর থেকে ভারতে যাবার পাস পাবে ছিটবাসী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১২:০৫

বাংলাদেশে অবস্থিত ছিটমহলগুলোতে যারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তাদের ভারতে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করা হবে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর। ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।


১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব ছিটমহল বিনিময় চুক্তি গত মে মাসে ভারতীয় সংসদে পাস হয়ে গেছে। এখন সেটা কার্যকরের পালা। চুক্তির শর্ত অনুযায়ী দুই দেশের ছিটমহলগুলোতে থাকা মানুষগুলো আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ জাতীয়তা বেছে নেওয়ার সুযোগ পাবেন। আর সেই লক্ষ্যেই ভারতীয় হাইকমিশন ৭ ও ৮ সেপ্টেম্বর বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছিটমহলগুলোতে যারা ভারতের জাতীয়তা গ্রহণ করতে ইচ্ছুক তাদের ভারতে যাওয়ার জন্য সাময়িক ট্রাভেল পাস বা আইডেন্টিটি পাস প্রদান করবে।

 

ঢাকা ও রাজশাহীতে অবস্থিত ভারতীয় হাই কমিশন সমন্বয়ের মাধ্যমে পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রামে বিশেষ ক্যাম্পে এই কার্যক্রম পরিচালনা করবে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রেস্ট হাউজে প্রথম ক্যাম্প স্থাপিত হবে।

 

প্রেস রিলিজ