সাকা চৌধুরীর ছেলে হুম্মামকে কারাগারে প্রেরণ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৮:১৪


যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানাগেছে, গ্রেফতারের পর গুলশান থানা পুলিশ হুম্মামকে আদালতে হাজির করলে মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাকে কারাগারে প্রেরনের আদেশ দেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালে নগরীর গুলশানে মারামারির অভিযোগে হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।