শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক বন্ধুত্বপূর্ণ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৫৭
 
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘শিক্ষাঙ্গনের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে।’
 
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত অধ্যাপক ড. আমিনুল ইসলাম সম্পাদিত ‘অ্যাবসট্র্যাক্টস অব রিসার্চ পাবলিকেন্স’ শীর্ষক গবেষণা গ্রন্থের প্রকাশনা উত্সব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তোফায়েল আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষকদের উপর ছাত্রদের হামলা কখনো গ্রহণযোগ্য নয়।’ শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও প্রো- উপাচার্য (প্রসাশন )অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।

খবর বাসসের।