‘দেশ স্বাধীন করতে সব ধর্মের মানুষই জীবন উৎসর্গ করেছিলো’

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৯:০২
 
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলাদেশকে স্বাধীন করতে দেশের হিন্দু-মুসলমানসহ সকল ধর্মের নারী-পুরুষ জীবন উত্সর্গ করেছিলো।’
 
শনিবার সকালে সিরাজগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি উদ্বোধনের আগে শহরের মুজিব সড়কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে একটি অসামপ্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন ছিলো এদেশ হবে সব ধর্মের শান্তিপূর্ণ সহঅবস্থান যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও একইভাবে বিশ্বাস করেন।’

খবর বাসসের।