আর্ন্তজাতিক শকুন সচেতনতা দিবস রবিবার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৯:১৮


আগামীকাল রবিবার আর্ন্তজাতিক শকুন সচেতনতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।

দিবসটি উপলক্ষে বন বিভাগ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, এ দিন সকাল ৯টা ৩০ মিনিটে দোয়েল চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হবে এবং জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হবে। পরে এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাসস