নাশকতার পাঁচ মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে জামিন দিয়েছে হাইকোর্ট। অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত এই জামিন দেয়া হয়। পৃথক পাঁচটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহম্মদ রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
নাশকতার ঘটনায় রাজধানীর পল্টন, মতিঝিল, মুগদা ও মোহম্মদপুর থানায় পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় জামিন চেয়ে আমানউল্লাহ আমান হাইকোর্টে আবেদন করেন। আবেদনের পক্ষে আ্যডভোকেট সগীর হোসেন লিয়ন শুনানি করেন।
