গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে।
রবিবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া গেছে। কার্যালয়ের সামনে পুলিশকে পাহারা দিতে দেখা যায়।
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করে বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ লক্ষ্যে আজ সকালে নেতাকর্মীরা জড়ো হয়। কিন্তু পুলিশ তাদের অফিসে ঢুকতে বাধা দেয়।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, নাশকতা হতে পারে এ কারণে জেলা বিএনপি নেতাদের মিছিল না করতে অনুরোধ করা হয়।
