নারায়ণগঞ্জে সাত খুন মামলায় ২২ আসামি কারাগারে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১২:৫৫
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার বাইশ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে মামলার নিয়মিত হাজিরা শেষে তাদের কারাগারে পাঠানো হয়। 
 
গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মামলার অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে র‌্যাবের প্রাক্তন তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লে. কমান্ডার এম এম রানাসহ ২৫জন র‌্যাব সদস্য ও নূর হোসেনের ৯ সহযোগীসহ মোট ৩৫জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত নুর হোসেন বর্তমানে ভারতে কারাগারে আটক রয়েছেন।
 
আগামী ৭ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।