জীবননগরে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৪২
চুয়াডাঙ্গার জীবননগরের উথলী বিশেষ ক্যাম্প অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী বাবু মিয়াকে (২৫) আটক করেছে। রবিবার বিজিবি উথলী মোড়ে অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়।
 
বিজিবি সূত্রে জানা যায়, উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নাজমুল হক গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে উথলী মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ৭ বোতল ফেনসিডিলসহ উথলী আমতলার আক্কাছ আলীর ছেলে বাবু মিয়াকে আটক করে। আটককালে বাবুর সহকর্মী একই গ্রামের মহসিন আলীর ছেলে আলী পালিয়ে যায়। বিজিবি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে থানাতে সোপর্দ করা হয়।