সংগীত পরিচালক আদেশ শ্রীবাস্তবের মৃত্যুতে প্রচন্ড শোকাহত বলিউডের বিগ বি বলে খ্যাত অমিতাভ বচ্চন মনে করছেন তার সংগীতেরও মৃত্যু হয়েছে।
৫১ বছর বয়সী এই সংগীত পরিচালকের ক্যান্সারে গতকাল রবিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে দুঃখিত অমিতাভ তার ব্যক্তিগত একটি ব্লগে লিখেন, আদেশ শ্রীবাস্তব চলে গেছে। আমি আমার সংগীত জীবন তার সঙ্গে কাটিয়েছি, এখন আমি তাকে ছাড়া বাচবো এবং আমার সংগীতও তাকে ছাড়া বাঁচবে।
উল্লেখ্য, অমিতাভের মেজর সাব, কাভি খুশি কাভি গাম, বাবুল, ভগবানের মতো সুপার হিট সিনেমার সংগীত পরিচালক ছিলেন আদেশ শ্রীবাস্তব। ইন্ডিয়ান এক্সপ্রেস
