টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ওয়াটসন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১৯

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। অ্যাশেজে হারের পরে মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স এর পরে আরো  একজন অস্ট্রেলিয়াস সিনিয়র খেলোয়াড় টেস্টকে বিদায় বললেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে এই খবর নিশ্চিত করা হয়। ৩৪ বছর বয়সী ওয়াটসন অস্ট্রেলিয়ার হয়ে ৫৯ টি টেস্টে ৩৭৩১ রান করেছেন ৩৫.১৯ গড়ে। এছাড়া ৩৩.৬৮ গড়ে ৭৫ টি উইকেটও নিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ইনজুরি ও ফর্ম নিয়ে ধুকছিলেন তিনি। গতকাল শনিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ওয়াটসন। আর আজকেই এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ক্রিকইনফো