দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার আবহাওয়া পূর্বাভাসে এই নির্দেশনা দেয়া হয়।
আবহাওয়া অধিদফতর দশের দক্ষিণ-দক্ষিণ পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এসময় রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।-বাসস।
