দুর্নীতির রসদ জোগাতে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি: মাহবুব

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৯:১৭
 
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে সরকারের নেয়া সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব  হোসেন। রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
 
খন্দকার মাহবুব  হোসেন বলেন, ‘বিশ্ববাজারে যেখানে জ্বালানি তেলের দাম ও উত্পাদন খরচ কমে এসেছে প্রায় তিনগুণ সেখানে আমাদের দেশে বিদ্যুত্-গ্যাসের দাম বাড়ানো সরকারি দলের দুর্নীতির রসদ যোগানো এবং দলীয় ব্যবসায়ীদের পকেট ভারী করার প্রক্রিয়া ছাড়া আর কিছুই নয়।’