ঢাকা উত্তরের মেয়র ও ২ সিটির ৩৬ কাউন্সিলরের শপথ গ্রহণ

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১২:৩১

শপথ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সাবেক মেয়র আনিসুল হকের স্থলাভিসিক্ত হলেন।

 

পরে শপথ নেন দক্ষিণ ও উত্তরের ৩৬ ওয়ার্ড কাউন্সিলর। তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

 

২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আতিকুল ইসলাম। এছাড়াও দুই সিটির ১৮টি করে ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত করা হয়।

 

ইত্তেফাক/এএম