রাজধানী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সারে আক্রান্ত শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতিকে দেখতে যান কিংবদন্তি কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। এ সময় তিনি স্বীকৃতির হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।
জানা যায়, উন্নত চিকিৎসার জন্য আগামী ৮ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে স্বীকৃতিকে। তার চিকিৎসার জন্য খরচ হবে প্রায় ১ কোটি টাকারও বেশি। এই ব্যয়বহুল চিকিৎসার জন্য তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন সংগীতশিল্পীরা।
উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে এ দূরারোগ্য ব্যাধি জয় করেন সাবিনা ইয়াসমিন।
