শৈলকুপায় যুবদল নেতা হত্যা: ২ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ২০:৫৮
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফর হত্যার ঘটনায় আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, তামিনগর গ্রামের সিতাব উদ্দিন ও তার ছেলে রিপন হোসেন।
 
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশেম খান জানান, রিপনকে রবিবার ভোরে তামিনগর গ্রাম থেকে ও সেতাব উদ্দিনকে বিকালে আড়ুয়াকান্দি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
 
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় উপজেলার রয়েড়া বাজার থেকে তামিনগর গ্রামের বাড়ি ফিরছিলেন আবু জাফর। রয়েড়া বাজারের অদূরে জি-কে খালের ব্রিজের পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ দলের লোকেরা আবু জাফরের উপর হামলা চালায়। এ সময় তারা টিউবওয়েলের হাতল দিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থান অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিন রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।