আন্তর্জাতিক বাজারে ভবিষ্যতে তেলের দাম বাড়তে পারে এ আশঙ্কায় জ্বালানির দাম কমানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রবিবার সংসদের প্রশ্নোত্তরপর্বে তিনি এ কথা জানান।
বিকেলে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে, এই আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমলেও দেশীয় বাজারে জ্বালানির দাম কমানো হয়নি।’
