‘১ সপ্তাহের মধ্যে শ্রম আইনের বিধিমালা চূড়ান্ত হবে’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ২১:২৭
 
আগামী এক সপ্তাহের মধ্যে শ্রম আইনের বিধিমালা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
 
রবিবার  সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শ্রমিকদের বোনাসের (উত্সব ভাতা) হারের বিষয়টি শ্রম আইনে অন্তর্ভুক্ত করা হবে।’
 
শ্রম প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে সংশোধিত বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরে।