আইএস বিরোধী গান গাইলেন হোলি লাভ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ২২:৫৩
 
বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের নাম আইএস। আর সেই আতঙ্ক নিয়ে এবার গান গাইলেন কুর্দিশ পপ তারকা হেলি লাভ। নিজের জীবনের পরোয়া না করে তার নতুন অ্যালবামে তিনি গাইলেন আইএস নিয়ে।
 
শুধু গান নয়, এ বিষয়ে তিনি নিজেও মুখ খুলেছেন মিডিয়ার সামনে। এ প্রসঙ্গে হেলি বলেন, ‘একজন গায়িকা হিসেবে আমার সবচেয়ে বড় অস্ত্র হলো আমার গান। আমার মনে হয় এই অস্ত্র দিয়ে আমি আইএসের চেয়েও বড় আতঙ্কের বিরুদ্ধে লড়তে পারবো, আর সে ক্ষেত্রে আমি যদি আমার গান দিয়ে আইএসের বিরুদ্ধে লড়তে পারি তবেই আমার গান গাওয়া সার্থক বলে আমার মনে হবে।’
 
টানা তিন মাস ধরে ইরাকের মসুল শহরের একটি ছোট গ্রামে অ্যালবামটির শুটিং চলে। আর সম্পূর্ণ অ্যালবাম জুড়েই ছিল আইএস বিরোধী হেলি কণ্ঠে বিদ্রোহের ডাক।