কেরানীগঞ্জে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১১:৪৩

কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় (৯) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দড়িগাও আওরাহাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদিকুজ্জামান জানান, নিহত ওই শিশুর  শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল আকাশী রংয়ের শার্ট ও হাফ প্যান্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত শিশু গৃহকর্মীর কাজ করতো। তাকে নির্যাতনের পরে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে রেখে গেছে।

 

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ইত্তেফাক/ইউবি