দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড ও নৌবাহিনীর জাহাজ উদ্ধারকারী বিমানের সহায়তায় সোমবার নৌ-দুর্ঘটনায় নিখোঁজ আট জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
শনিবার রাতে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ চুজায় ডলফিন নামের ৯ দশমিক ৭৭ টন ওজনের জাহাজটি ডুবে যায়। এ দুর্ঘটনায় ১০ জন মারা গেছে। জাহাজটিতে ২১ যাত্রী ছিল। জেলেরা জাহাজের তিন আরোহীকে উদ্ধার করে। এরা জাহাজের ভাঙ্গা টুকরা ধরে ১০ ঘণ্টা বেশি সময় সমুদ্রে ভেসে ছিল। রবিবার জাহাজের ক্যাপ্টেনসহ ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
সোমাবার হেলিকপ্টার ও উদ্ধারকারী বিমানের সহায়তায় কোস্টগার্ড, নৌবাহিনী ও বেসামরিক মাছ ধরার ৭০টির বেশি নৌযান এ অভিযানে অংশ নিয়েছে।
-এএফপি
